ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অসামান্য অবদানের স্বীকৃতি: গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করেন।

চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৯ জন গুণী ব্যক্তিত্ব ও একটি সংগীত দলকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে। চলচ্চিত্রে বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার এবং স্থাপত্য শিল্পে মেরিনা তাবাশ্যুম এই রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ করেন। সংগীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়েছে। এ ছাড়া একই বিভাগে দলগতভাবে এই সম্মাননা অর্জন করেছে জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।

অন্যান্য শাখার মধ্যে নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদপত্র ও সম্মানীর চেক তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্প-সাহিত্যচর্চা রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

অসামান্য অবদানের স্বীকৃতি: গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬