ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম (৩২) ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সদর উপজেলার ছয়ঘরিয়া মাঝেরপাড়া গ্রামের খেদের মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বলদিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে শামীমকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শামীম দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচার অনুষ্ঠিত হয়। আদালত আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের গুলিতে প্রাণ হারানো এমদাদুলের পরিবার ন্যায়বিচার প্রত্যাশী

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, কারাদণ্ড

আপডেট সময় : ০৯:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬