ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা ফখরুলকে আমন্ত্রণ, বাসভবনে গিয়ে পৌঁছে দিলেন প্রতিনিধিরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী শনিবার আয়োজিত এই মাহফিলে অংশ নেওয়ার জন্য জামায়াতের প্রতিনিধিরা তার বাসভবনে আমন্ত্রণপত্র পৌঁছে দিলে তিনি তা গ্রহণ করেন।

দলের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র নিয়ে বিএনপি মহাসচিবের বাসভবনে যান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র গ্রহণ করার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সালাম জানান।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন উপস্থিত ছিলেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠের রাজা হলেও যে অপূর্ণতা আজও পোড়ায় মেসিকে

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা ফখরুলকে আমন্ত্রণ, বাসভবনে গিয়ে পৌঁছে দিলেন প্রতিনিধিরা

আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬