ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও তালিকাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্যদের একটি ভুয়া তালিকা প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, দলের শীর্ষস্থানীয় নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন; যা একেবারেই সত্য নয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে গ্রহণ করা হয়। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ায় স্বজনপ্রীতি বা ব্যক্তিগত সম্পর্কের কোনো স্থান নেই। এই মনোনয়ন প্রক্রিয়াটি সংগঠনের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এবং মহিলা বিভাগের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমেই সম্পন্ন করা হবে।

সবশেষে, দেশবাসীকে এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতীয় গুরুত্বসম্পন্ন এ বিষয়ে অসত্য তথ্য প্রচার করা থেকে বিরত থাকা সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে দলের যেকোনো সিদ্ধান্তের বিষয়ে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াতের

আপডেট সময় : ১০:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬