ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্বের যোগ্যতা অর্জনের আহ্বান জামায়াত আমিরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আগামী দিনের স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুদায়িত্ব পালনের জন্য ছাত্রশিবিরের জনশক্তিকে এখন থেকেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে উচ্চতর পর্যায়ে নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জনে প্রতিটি কর্মীকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের ‘কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬’-এর প্রথম সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, যেকোনো বিজয়ের ধারাবাহিকতায় নৈতিক অবক্ষয় বা ঘাটতি দেখা দেওয়ার একটি আশঙ্কা থাকে। ছাত্রশিবিরের মূল শক্তি ও মর্যাদার ভিত্তি হলো নৈতিকতা। তাই নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় বা আপস করার অবকাশ নেই। বিশেষ করে নামাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নামাজই হলো নৈতিকতার মূল ভিত্তি। কোনো অজুহাতেই নামাজের ব্যাপারে শিথিলতা গ্রহণযোগ্য নয়। যারা তারুণ্য থেকেই ইবাদতে অভ্যস্ত হন, তাদের বাস্তব জীবনে এর ইতিবাচক প্রভাব আমৃত্যু বজায় থাকে। মানুষের চারিত্রিক সৌন্দর্য ও মাধুর্য যদি অন্যদের আকৃষ্ট করতে পারে, তবে সেই বিজয় কেউ রুখতে পারবে না।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দারসুল কোরআন পেশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মো. রেজবুল হক প্লাবনের পিতা মো. আজাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অধিবেশনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মুহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং জাহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে কার্যকরী পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনশক্তির নৈতিক মানোন্নয়ন, চারিত্রিক পবিত্রতা রক্ষা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে নিবিড় তদারকি নিশ্চিত করা জরুরি। দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল নাগরিক হিসেবে জনশক্তিকে গড়ে তুলতে কার্যকরী পরিষদকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এই অধিবেশনে ২০২৬ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন, নতুন সেক্রেটারিয়েট গঠন এবং অঞ্চল পরিচালক নির্ধারণসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অধিবেশনে বিদায়ী পরিষদের সদস্যরাও তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনসেবা স্থবির বরিশালে: নির্বাচিত প্রতিনিধি শূন্যতায় চরম দুর্ভোগে নগরবাসী

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্বের যোগ্যতা অর্জনের আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ০৯:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬