ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র রমজানে ছয় জনপ্রিয় শিল্পীর কণ্ঠে নতুন ইসলামী গান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে সংগীতাঙ্গনের ছয়জন জনপ্রিয় শিল্পী একটি বিশেষ ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন। এই গানে অংশ নিয়েছেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই এবং তানজিল মিসবাহ।

‘আল্লাহ দেবে ঠাঁই’ শিরোনামের এই গানটি মানুষের দুঃখ, হতাশা এবং নিঃস্বতার মুহূর্তে একমাত্র ভরসা হিসেবে আল্লাহর প্রতি আত্মসমর্পণের বার্তা দেয়। গানের কথায় বলা হয়েছে যে, মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে এবং কুরআনের নির্দেশনা মেনে আল্লাহর দিকে ফিরলে তিনি বান্দাকে আশ্রয় ও শান্তি দান করেন। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ফারহান আহমেদ রাফাতের পরিচালনায় নির্মিত গানটির ভিডিওতে এই ছয় শিল্পীকেই দেখা যাবে।

গানটি প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, “জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণে একটি গানে কাজ করা আমার জন্য অত্যন্ত আনন্দের। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ধারণ এবং মোনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তির আহ্বান জানানো হয়েছে। আশা করি, এই ইসলামী গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”

কাজী শুভও গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গানের কথাগুলো সত্যিই অসাধারণ। আমরা প্রত্যেকেই অত্যন্ত ভক্তি সহকারে গানটি গেয়েছি। আশা করি, এই গানটি শুনে মুমিনদের অন্তর প্রশান্ত হবে।”

গানটি শীঘ্রই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি, এটি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মেও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

পবিত্র রমজানে ছয় জনপ্রিয় শিল্পীর কণ্ঠে নতুন ইসলামী গান

আপডেট সময় : ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬