ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতারণা মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল আপোসের শর্তে জামিন পেলেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত মামলার বাদীর সঙ্গে আপোসের শর্তে তার এই জামিন মঞ্জুর করেন।

নোবেলের আইনজীবী মো. রানা শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর নোবেলকে আদালতে হাজির করা হলে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ মোট পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী এক নারী নোবেলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নোবেল তাকে বিয়ের প্রলোভন দেখান। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত এই প্রলোভন দেখিয়ে ওই নারীর কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, নোবেলের মা নাজমা হোসেন, তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং নোবেলের পরিচিত মাসুদ রানা এই প্রতারণার কাজে তাকে সহযোগিতা করেছেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১১, আশঙ্কাজনক অনেকে

প্রতারণা মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল আপোসের শর্তে জামিন পেলেন

আপডেট সময় : ০৫:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬