ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মাত্র ১৫০ টাকা বকেয়া নিয়ে সংঘর্ষ, নবীগঞ্জে দুই ভাইকে ছুরিকাঘাত: আইসিইউতে একজন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাত্র ১৫০ টাকা দোকান বকেয়া নিয়ে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

সোমবার রাতে উপজেলার ৯ নং বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতরা হলেন বাউশা গ্রামের শাহ মছদ্দর আলীর ছেলে শাহ ফজরুল আমিন ও শাহ আবির আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহ ফজরুল আমিনের সঙ্গে একই গ্রামের লেবু মিয়ার ছেলে সামছুল হকের ১৫০ টাকা দোকান বাকি নিয়ে কথা কাটাকাটি হয়। সেই বাকবিতণ্ডার জের ধরে সোমবার রাতে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় সামছুল হক ও মহিবুর রহমান বাবুল পরিকল্পিতভাবে শাহ ফজরুল আমিন ও তার ভাই শাহ আবির আলীকে ছুরিকাঘাত করে। হামলাকারীরা তাদের মৃত্যু নিশ্চিত ভেবে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে শাহ আবির আলীর অবস্থা গুরুতর। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে এবং তার পরিবার জানিয়েছে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

মাত্র ১৫০ টাকা বকেয়া নিয়ে সংঘর্ষ, নবীগঞ্জে দুই ভাইকে ছুরিকাঘাত: আইসিইউতে একজন

আপডেট সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬