চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাবিপ্রবি) বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে ২০তম গ্রেডের মোট ৭টি ভিন্ন ক্যাটাগরিতে ১১টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার), ল্যাব অ্যাসিস্ট্যান্ট, গাড়িচালক এবং অফিস সহায়ক।
পদের বিবরণ ও বেতন স্কেল:
রেজিস্ট্রার: ১টি পদ, রেজিস্ট্রার দপ্তর, গ্রেড-৩ (বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা)।
পরিচালক (অর্থ ও হিসাব): ১টি পদ, অর্থ ও হিসাব বিভাগ, গ্রেড-৩ (বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা)।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১টি পদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, গ্রেড-৩ (বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা)।
পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার): ১টি পদ, উপাচার্যের দপ্তর, গ্রেড-৭ (বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা)।
ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ (পদার্থ বিজ্ঞান ল্যাব ১টি, রসায়ন ল্যাব ১টি), গ্রেড-১৩ (বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা)।
গাড়িচালক: ১টি পদ, পরিবহন পুল, গ্রেড-১৬ (বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা)।
অফিস সহায়ক: ৪টি পদ (অর্থ ও হিসাব বিভাগ ১টি, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ ১টি, কেন্দ্রীয় গ্রন্থাগার ১টি, ব্যবসায় প্রশাসন বিভাগ ১টি), গ্রেড-২০ (বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা)।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি আপলোড এবং আবেদন ফি প্রদান করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর, আবেদনপত্রের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে সরাসরি অথবা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ১ থেকে ৪ নম্বর ক্রমিকের পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর ক্রমিকের পদের জন্য ৫ সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র ‘রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০’ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদন ফি:
১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
৫ এবং ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
৭ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডের আবেদন ফি সার্ভিস চার্জ ব্যতীত ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ, ২০২৬।
সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ: ২ এপ্রিল, ২০২৬।
বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























