ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকার: মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, ২৭ ফেব্রুয়ারি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, নতুন সরকার দীর্ঘদিন ধরে ভেঙে পড়া ও দুর্বল হয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পূর্ববর্তী সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। নতুন সরকারের সামনে এটি একটি বড় চ্যালেঞ্জ যে, কীভাবে সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা যায়, জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং সুশাসনের কাঠামো পুনরায় প্রতিষ্ঠা করা যায়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার অঙ্গীকারবদ্ধ। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলেও মন্ত্রী আবারও জোর দেন।

তিনি আরও বলেন, আমি ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে বিশেষভাবে ঋণী। তাদের মূল্যবান ভোট দিয়ে তারা আমাকে যে সহযোগিতা করেছেন, সেই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে চাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকার: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬