ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’: সংস্কার ও বিচার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় সচল হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বিষয়ে কথা বলেন।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করেন। সেখানে তিনি লেখেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।

দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। সদ্য সমাপ্ত এই নির্বাচনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে জয়লাভ করলেও ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের পর রাজনৈতিক পটপরিবর্তনের এই সন্ধিক্ষণে সংস্কার ও বিচারের দাবিতে নিজের ফেসবুক বার্তায় এমন কঠোর অবস্থান জানান দিলেন এনসিপি’র এই শীর্ষ নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’: সংস্কার ও বিচার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

আপডেট সময় : ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬