ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার পতনের পর এবার দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে অনেক কাজ করতে হবে এবং বিশেষ করে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে তিনি ভোটের অধিকার হরণের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। গতকাল শনিবার উত্তরাঞ্চল সফরের শেষ দিনে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় তারেক রহমান আরও বলেন, দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াবে এবং বিগত সরকারের সঙ্গে আঁতাত করে চলেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বিএনপিকে একটি অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে এবং কীভাবে দেশকে পরিচালনা করতে হয়, তা বিএনপি জানে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

বেলা ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বগুড়া থেকে সড়কপথে সোয়া ৩টায় সিরাজগঞ্জ পৌঁছান তারেক রহমান। জনসভায় তিনি সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সিরাজগঞ্জ ও পাবনাসহ সারা দেশে নতুন শিল্পপার্ক স্থাপন করে বেকারত্ব দূরীকরণ, কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা, তাঁতশিল্প পুনরুজ্জীবন ও এর পণ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং এ অঞ্চলে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া, দল ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের সহযোগিতা করারও অঙ্গীকার করেন তিনি।

এর আগে গতকাল বগুড়ার নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপির আয়োজনে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। বগুড়াকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি এর জনগণের দেখভালের দায়িত্ব নেতাকর্মীদের ওপর অর্পণ করেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মতবিনিময় সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে বনানী, বনানী বাইপাস এবং শাজাহানপুর দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। শাজাহানপুরের পথসভায় তিনি বাসের মধ্যে অবস্থান করেই উপস্থিত জনতার সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, “অনেক বছর পর এলাকায় এসেছি। এর আগে যখন এসেছিলাম তখন আপনাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিতাম ও ঘুরে ঘুরে উন্নয়নমূলক কাজ দেখতাম। আজ এ পরিবেশে সেটা সম্ভব নয়।” এরপর দুপুর ২টার দিকে শেরপুরের ধুনট মোড়ে এক পথসভায় ভাষণ দেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনট মোড় ও আশপাশ এলাকায় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুপাশে নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘসময় অপেক্ষা করতে থাকেন। উপজেলার কলেজ রোড থেকে শেরুয়া বটতলা ও চান্দাইকোনা বগুড়া বাজার পর্যন্ত পুরো যাত্রাপথে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।

সিরাজগঞ্জের নির্বাচনি কর্মসূচি শেষে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাসসংলগ্ন খোলা মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন লোকজনের মাধ্যমে, বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। তিনি সবাইকে ঘরে ফিরে গিয়ে সতর্ক করার আহ্বান জানিয়ে বলেন, যারা ভোটের আগে এসব অনৈতিক কাজ করতে পারে, তারা সুযোগ পেলে দেশকে বিক্রি করে দেবে।

টাঙ্গাইলকে ঐতিহ্যবাহী অঞ্চল উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এ অঞ্চলের বিখ্যাত শাড়িকে পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব, যেমনটি বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে পাওয়া যায়। জেলা সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান এবং তাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিজয়ী করতে টাঙ্গাইলবাসীর প্রতি আহ্বান জানান। টাঙ্গাইলে যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ, এ অঞ্চলে মিলকারখানা স্থাপন, আনারসকে প্রক্রিয়াজাত করে জুস তৈরির কারখানা প্রতিষ্ঠা এবং পাটশিল্পের উন্নয়নে দলীয় পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব: গুলিতে প্রাণ হারালেন কুতুবদিয়ার এক জেলে

দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা

আপডেট সময় : ০৬:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬