ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিক্ষকদের অন্য কোনো পেশায় যুক্ত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। অনুমতি ব্যতীত কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের শ্রেণিকক্ষে পূর্ণ মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

শিক্ষক নিয়োগ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না দেওয়ায় শিক্ষা ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব এখনো বিদ্যমান। তবে, শিক্ষা খাতে কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাকে দুই থেকে চার মাস সময় দিন, এরপর আপনারা পরিবর্তন দেখতে পাবেন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হতে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬