ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

না ফেরার দেশে পাকিস্তানের প্রখ্যাত নাতশিল্পী ও কবি সৈয়দ সালমান জিলানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রখ্যাত কবি, সুমিষ্ট কণ্ঠের নাতশিল্পী ও বিশিষ্ট আলোচক সৈয়দ সালমান জিলানি আর নেই। গত শনিবার দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই গুণী ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ সালমান জিলানি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। লাহোরের জামিয়া আশরাফিয়ায় জোহরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্য, শিক্ষার্থী, বন্ধু-বান্ধব এবং সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সৈয়দ সালমান জিলানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়াতে উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, সালমান জিলানি ছিলেন একজন অত্যন্ত সম্মানিত কবি, যার রচিত ও গাওয়া আধ্যাত্মিক কবিতা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছে।

উল্লেখ্য, সৈয়দ সালমান জিলানি পাকিস্তানসহ মুসলিম বিশ্বের সাহিত্য ও ধর্মীয় মহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিশেষ করে নাত আবৃত্তির নিজস্ব ও আকর্ষণীয় শৈলীর জন্য তিনি ছিলেন সর্বজনস্বীকৃত। ধর্মীয় ও সাহিত্যিক সভাগুলোতে তার উপস্থিতি থাকতো প্রাণবন্ত। ভক্তিমূলক কবিতার পাশাপাশি তার রম্য ও জীবনমুখী লেখনিও পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত ছিল। তার মৃত্যুতে পাকিস্তানের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

না ফেরার দেশে পাকিস্তানের প্রখ্যাত নাতশিল্পী ও কবি সৈয়দ সালমান জিলানি

আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬