ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ, ক্লাস ১২ এপ্রিল থেকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ, বি ও সি ইউনিটের এই তালিকা প্রকাশিত হওয়ার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া, উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে (অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অথবা ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি, ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে, একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তীতে তা ‘অন’ করার কোনো সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সকল ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ১২ এপ্রিল থেকে নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তি–সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় ইরানের বালিকা বিদ্যালয়ে ৪০ ছাত্রী নিহত: শোকের ছায়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ, ক্লাস ১২ এপ্রিল থেকে

আপডেট সময় : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬