ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ চসিক মেয়রের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ড. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে জাতীয় নির্বাচনে পরাজিত করতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করেছিলেন। তবে জনগণ তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং তারেক রহমানকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার বার্তা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। রোববার দুপুরে হালিশহরে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। একইসাথে তিনি দ্রুত চসিক নির্বাচনের দাবি জানিয়ে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের আগ্রহ প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র ড. শাহাদাত বলেন, ‘অনেকে মন্তব্য করেন বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমিতো সরকারের একটি অংশ ছিলাম। বিএনপি জাতীয় নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেনি। বরং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাই ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে পরাজিত করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, জনগণ তাদের সেই ইঞ্জিনিয়ারিং ব্যর্থ করে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

চসিক নির্বাচন প্রসঙ্গে মেয়র শাহাদাত বলেন, তিনি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন (ক্রেডিবল ইলেকশন) চান। তিনি বলেন, ‘আমি এ ধরনের নির্বাচনের জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। আমি আমার জনপ্রিয়তা পরীক্ষা করতে চাই। ঠিক কতো মানুষ আমাকে নগরের মেয়র হিসেবে চায়, তা দেখতে চাই। এজন্য দ্রুত নির্বাচনের জন্য আমিও অনুরোধ করেছি।’

তিনি আরও বলেন, আদালতের রায় অনুসারে তিনি শপথের দিন থেকে পাঁচ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। তবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে তিনি দ্রুত নির্বাচন প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ চসিক মেয়রের

আপডেট সময় : ১০:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬