ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় মাছ ব্যবসায়ীকে ১০ লাখ চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি: সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের, পরিবার নিয়ে বরিশালে ব্যবসায়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একদল সন্ত্রাসী। চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ায় আতঙ্কে পরিবার নিয়ে বরিশাল চলে গেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর সোয়া ২টার দিকে একরামসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন সন্ত্রাসী ময়লাপোতা সন্ধ্যা বাজারে আশা শেখের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামক মাছের দোকানে যায়। সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আশা শেখের নাম ধরে খুঁজতে থাকে। আশা শেখ বাজারে না থাকায় সন্ত্রাসীরা বাজারের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীদের সামনেই তাকে ১০ লাখ টাকা চাঁদা দিতে বলে এবং চাঁদা না দিলে গুলি করে লাশ রাস্তায় ফেলে রাখার হুমকি দেয়। তারা দোকানটি বন্ধ রাখার নির্দেশও দিয়ে যায়।

ঘটনার সময় আশা শেখ বাজারে না থাকলেও পরে খবর পেয়ে তিনি খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রোববার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আশা শেখ জানান, জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি পরিবার নিয়ে সাময়িকভাবে বরিশালে চলে গেছেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, চাঁদা দাবির ঘটনায় ব্যবসায়ী আশা শেখের লিখিত অভিযোগ পেয়েছেন তারা। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, অভিযোগটি উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম তালুকদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের পাল্টা হামলায় মার্কিন মিত্ররা লক্ষ্যবস্তু

খুলনায় মাছ ব্যবসায়ীকে ১০ লাখ চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি: সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের, পরিবার নিয়ে বরিশালে ব্যবসায়ী

আপডেট সময় : ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬