ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

হজযাত্রীদেরকে মাতাপিতার মতো সেবা করতে হবে: ধর্মমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

## হজযাত্রীদের সেবা হোক মাতাপিতার মতো: ধর্মমন্ত্রীর আহ্বান

ঢাকা: হজ আল্লাহর মেহমান, তাদের সেবা করার সুযোগ সৌভাগ্যের এবং মর্যাদার। তাই হজযাত্রীদেরকে মাতাপিতার মতো সর্বোচ্চ সেবা ও যত্ন দিয়ে খুশি করতে হবে। এমন আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হজযাত্রীদের সন্তুষ্টি অর্জনে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, আর তাদের কষ্ট দিলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের জন্য আয়োজিত ‘প্রশিক্ষণ-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

মন্ত্রী হজ গাইডদের প্রতি হজযাত্রীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এই সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা পরিহারেরও আহ্বান জানান তিনি।”

হজ গাইডদের উৎসাহিত করতে মন্ত্রী এক বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি নির্বিশেষে সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমালোচকদের কড়া জবাব: নেইমারের জোড়া গোলে সান্তোসের প্রথম জয়

হজযাত্রীদেরকে মাতাপিতার মতো সেবা করতে হবে: ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬