ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩টায় সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সভাটি সম্পন্ন হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র, চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং একটি সুস্থ ও সবল জাতি গঠনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বৈঠকে সরকারি স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের স্বাস্থ্য খাতের রূপান্তর ও আধুনিকায়নে প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

আপডেট সময় : ০৮:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬