ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতকানিয়া আইনজীবী সমিতির নেতৃত্বে মিনহাজুল ও রাশেদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মিনহাজুল আব্রার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল লতিফ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় কোনো প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন পড়েনি। ফলে ৮টি সম্পাদকীয় পদ এবং ৫টি কার্যনির্বাহী সদস্য পদের সব কটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

নবগঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট এ. এম. ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম চৌধুরী, লাইব্রেরি ও আইসিটি সম্পাদক অ্যাডভোকেট মো. শিহাব উদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এমদাদ উল্লাহ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— অ্যাডভোকেট আব্দুল লতিফ রানা, অ্যাডভোকেট রাজিয়া সোলতানা, অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ, অ্যাডভোকেট আবদুর রহিম ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর সাতকানিয়া আইনজীবী সমিতির পেশাগত মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতকানিয়া আইনজীবী সমিতির নেতৃত্বে মিনহাজুল ও রাশেদ

আপডেট সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬