মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা, ৩ ভাই গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আদালতের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক একটি মার্কেট দখলের চেষ্টার অভিযোগে তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মার্চ) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, সান্তাহার মেইন রোডে ‘মেসার্স সপ্তভা শাড়ী বিতান’ ও ‘নিবিড় বস্ত্র বিতান’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরে মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এই প্রতিষ্ঠান দুটির মালিক আব্দুল্লাহ আল কাফি ও তার চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিড়। অভিযোগ রয়েছে, তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে পুরো মার্কেটটি দখলের পাঁয়তারা করে আসছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আব্দুল্লাহ আল কাফি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আদালত ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি করেন এবং আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের এই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শনিবার সকালে আব্দুর রাজ্জাকের তিন ছেলে—সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান মার্কেটটি দখলে নিতে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই তিন ভাইকে আটক করে।

আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও আসামীরা আইন অমান্য করে দখলের চেষ্টা চালান। জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত

সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা, ৩ ভাই গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬