ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ও সঠিক ইতিহাস সংরক্ষণে বড় সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে যাচাই-বাছাই এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করা এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি হলো মহান মুক্তিযুদ্ধ। তাই মুক্তিযুদ্ধের এই অনন্য মর্যাদাকে অন্য কোনো আন্দোলন বা সংগ্রামের সঙ্গে এক করে দেখা সমীচীন হবে না। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে। এর ফলে দেশের তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধারা যে অসীম ত্যাগ ও বীরত্বের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন, সেই সত্য কাহিনী বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। রাজনৈতিক স্বার্থে ইতিহাসের অপব্যবহার রোধ করে প্রকৃত সত্য তুলে ধরা আমাদের দায়িত্ব। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই রাষ্ট্রের জন্মের মূল চেতনা ও ভিত্তি হলো মহান মুক্তিযুদ্ধ এবং একে সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ও সঠিক ইতিহাস সংরক্ষণে বড় সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬