ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

লালমনিরহাটের উন্নয়নে ১৮০ দিনের লক্ষ্যমাত্রা, প্রশাসনকে ত্রাণমন্ত্রীর কড়া নির্দেশনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লালমনিরহাটসহ রংপুর অঞ্চলের থমকে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে এবং জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে ১৮০ দিনের (ছয় মাস) বিশেষ সময়সীমা বেঁধে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, জেলায় অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো দ্রুত শেষ করা সম্ভব, তা চিহ্নিত করতে প্রশাসনকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ওই পরিকল্পনার ভিত্তিতেই আগামী ১৮০ দিনের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে সরকার।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন সরাসরি বুড়িমারী থেকে পরিচালনা, জেলায় চার লেনের সড়ক নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠা এবং দীর্ঘদিন বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে। এছাড়া এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উন্নয়ন প্রকল্পের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বিশেষ করে মাদক ও ক্যাসিনো সংস্কৃতির মূলোৎপাটনে জেলা প্রশাসনের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

লালমনিরহাটের উন্নয়নে ১৮০ দিনের লক্ষ্যমাত্রা, প্রশাসনকে ত্রাণমন্ত্রীর কড়া নির্দেশনা

আপডেট সময় : ০৬:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬