ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস ও পিএসওসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কমান্ড কাঠামোতে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সেনাসদর থেকে জারি করা এক আদেশের মাধ্যমে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে এই পরিবর্তন আনা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নতুন এই রদবদলে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সিজিএস হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি সেখানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে নতুন পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া ডিভিশন পর্যায়েও বেশ কিছু রদবদল করা হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। আর ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে পদোন্নতি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এই কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস ও পিএসওসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন

আপডেট সময় : ০৬:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬