ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি কামরুলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদকসেবী কিংবা কারবারি যেই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে কোনো সুপারিশ বা অনুরোধ গ্রহণ করা হবে না। রবিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, মাদক কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং সামাজিক অস্থিরতা তৈরি করে। যারা মাদকাসক্ত, তারা ক্রমান্বয়ে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, থানা পুলিশ ও বিজিবিকে দ্রুত অভিযানে নামতে হবে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় আসে। এ প্রসঙ্গে এমপি কামরুল সাফ জানিয়ে দেন, পরিবেশ বিধ্বংসী এই অপকর্মে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

নিজের রাজনৈতিক দর্শন ও দায়বদ্ধতার কথা উল্লেখ করে কামরুজ্জামান কামরুল বলেন, “আমি কৃষকের সন্তান। সাধারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। মানুষ আমার কাছে টাকা চায় না, তারা চায় উন্নয়ন এবং শান্তিতে বসবাস করার নিশ্চয়তা। মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি কামরুলের

আপডেট সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬