ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

‘গণভোট অস্বীকার করা মানেই জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণা’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা মানেই দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা—এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এই গণআকাঙ্ক্ষাকে অবজ্ঞা করবে, তাদের পরিণতিও বিগত স্বৈরাচারী সরকারের মতোই হবে।

রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার সামনে এক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ বর্তমানে গণভোটের পক্ষে রায় দিয়েছে। এমতাবস্থায় গণভোটের প্রাসঙ্গিকতাকে অস্বীকার করা মানেই ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই আন্দোলনকে অস্বীকার করা।

বর্তমান সরকারের কোনো কোনো দায়িত্বশীল ব্যক্তির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, “আমি গণমাধ্যমে দেখেছি সরকারের গুরুত্বপূর্ণ কেউ কেউ বলছেন—গণভোটের কোনো প্রয়োজন নেই। অথচ আপনাদের দলই এতে স্বাক্ষর করেছিল। এখন কেন পিছু হটছেন? সাধারণ মানুষ মনে করছে, কোনো বিশেষ মহলের ইশারায় দেশটিকে আবার জুলাই-পূর্ববর্তী অস্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে কি না।”

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জুলাই বিপ্লব সফল না হলে আজ তিনি নিজের নির্বাচনী এলাকায় ফিরতে পারতেন না। বিগত ১৭ বছর তাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, “হাসিনা সরকারের পতনের ফলেই আজ আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। বর্তমান সরকারের অনেকেই আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন, কিন্তু আজ তারা জুলাই বিপ্লবের মূল চেতনা নিয়ে তামাশা করছেন।”

জুলাই বিপ্লবের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধী দলীয় হুইপ বলেন, এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন এবং ৭০ হাজারেরও বেশি মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। এই মহান আত্মত্যাগের সঙ্গে যারা বেইমানি করবে, এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

উল্লাপাড়া নির্বাচনী এলাকার সর্বত্র পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। এ সময় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী ও সেক্রেটারি খায়রুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার, পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

‘গণভোট অস্বীকার করা মানেই জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণা’

আপডেট সময় : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬