ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের বড় সাফল্য: ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও সিগারেট জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিশাল এক চোরাচালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার এলাকা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কোস্ট গার্ডের ভাটিয়ারী স্টেশন সংশ্লিষ্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মহাসড়কে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে আনুমানিক ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিস এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং মুচলেকা গ্রহণ করে কাভার্ডভ্যানের চালক ও হেল্পারকে ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দকৃত এসব মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে তাদের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের বড় সাফল্য: ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও সিগারেট জব্দ

আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬