ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজধানীতে উষ্ণতার ছোঁয়া, দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় সোমবার সকালে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বেলায় ঢাকা ও এর আশপাশের অঞ্চলে তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সকালে যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে অধিদপ্তর আরও জানায়, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকবে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩১ মিনিটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

রাজধানীতে উষ্ণতার ছোঁয়া, দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬