ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি সংকটের মুখে অস্ট্রেলিয়া: নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় অস্ট্রেলিয়া দীর্ঘ ছয় দশকের মধ্যে দেশে প্রথমবার নতুন একটি তেল শোধনাগার গড়ে তোলার পরিকল্পনা বিবেচনা করছে। সরকারি এক বিবৃতির বরাতে জানা গেছে, এই সম্ভাব্যতা যাচাই করতে দেশটির কেন্দ্রীয় সরকার ও পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকার যৌথভাবে একটি প্রাথমিক সমীক্ষা পরিচালনা করবে।

বর্তমানে অস্ট্রেলিয়া তাদের মোট প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৮০ শতাংশই আমদানির ওপর নির্ভর করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানি তেল পেতে বেশ বেগ পেতে হচ্ছে ক্যানবেরাকে। বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হলে দেশে জ্বালানি নিরাপত্তা বজায় রাখা দেশটির জন্য কঠিন হয়ে পড়ছে। অস্ট্রেলিয়ায় বর্তমানে মাত্র দুটি তেল শোধনাগার চালু রয়েছে, অথচ দুই দশক আগেও দেশটিতে আটটি সক্রিয় শোধনাগার ছিল। গত ৬০ বছরেরও বেশি সময় ধরে সেখানে নতুন করে কোনো তেল শোধনাগার নির্মাণ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, নতুন শোধনাগার গড়ে উঠলে তা অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলা এবং আমদানিনির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখবে। এটি দেশটির জ্বালানি নিরাপত্তা জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

বিশ্ববাজারে জ্বালানি সংকটের মুখে অস্ট্রেলিয়া: নতুন তেল শোধনাগার নির্মাণের পরিকল্পনা

আপডেট সময় : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬