ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শপথের প্রাক্কালে প্রস্তুত ৩৭ মন্ত্রীবাসভবন: গণপূর্ত উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর যখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে, ঠিক তখনই নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমরা এ পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। এসব বাসভবন রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানের মতো অভিজাত এলাকায় অবস্থিত।” তিনি আরও জানান, প্রয়োজনে আরও বেশ কিছু বাড়ি প্রস্তুত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা নিশ্চিত করেন যে, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা যে বাড়িগুলোতে বসবাস করছেন, সেগুলোও এই ৩৭টি বাড়ির অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রীর বাসভবন প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, “ওনারা যেভাবে চাইবেন, সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

শপথের প্রাক্কালে প্রস্তুত ৩৭ মন্ত্রীবাসভবন: গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬