ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনে সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। দায়িত্বকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নিরলস সহযোগিতা দেশের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত সহায়ক ছিল বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। এই অবদানের জন্য তিনি সেনাপ্রধানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

জাতীয় নির্বাচনে সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

আপডেট সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬