ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

দেশ গঠনে যুবসমাজ ও আপামর জনগণের মতামতকে গুরুত্ব দেবে সরকার: তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার সরকার দেশের যুব সম্প্রদায়ের কথা শুনবে এবং একইসঙ্গে আপামর জনগণের মতামতকেও গুরুত্ব দেবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দলের নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তারেক রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় একজন সাংবাদিক জানতে চান, এই নির্বাচন ও পরবর্তী সরকার গঠন যুবশক্তির এক অবিনাশী আন্দোলনের ফল। এই প্রেক্ষাপটে ত্যাগ স্বীকার করা যুবকদের কণ্ঠস্বরকে সরকার কতটা গুরুত্ব দেবে? জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা যুব সম্প্রদায়ের কথা শুনব। তবে এর পাশাপাশি সাধারণ জনগণের কথাও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখব।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, “প্রত্যেকটি ইস্যুকেই আমরা গুরুত্ব দেব। সবার কথা শোনার বিষয়টি আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: ড. মঈন খান

দেশ গঠনে যুবসমাজ ও আপামর জনগণের মতামতকে গুরুত্ব দেবে সরকার: তারেক রহমান

আপডেট সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬