ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ যাতে আর কোনো বিদেশি শক্তির তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়, সে জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সদ্য সমাপ্ত নির্বাচন প্রক্রিয়ার জন্য সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তাদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে, দলের নেতাকর্মীদের প্রতি তিনি সংযম ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আদর্শ ও সংগ্রাম দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অনুপ্রেরণা জোগাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের আহ্বান

আপডেট সময় : ০৪:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬