ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বকশীগঞ্জে ভারতীয় মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের রিদুয়ান বারী তালুকদার (৩০)।

ঘটনাটি শনিবার (২০ জুন) বিকালে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় ঘটে। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিদেশী মদ বহনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় পাচার করতো। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানিয়েছেন, মাদকমুক্ত জামালপুর গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির রেড রোড অনুষ্ঠানে সমতা নিয়ে বিতর্ক

বকশীগঞ্জে ভারতীয় মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬