ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের জয়: বিএনপির দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিরোধী দল বিএনপির বিজয়ের মাধ্যমে উদারপন্থি গণতন্ত্র জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থিত একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে যে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ এবং দেশের ১৮ কোটি মানুষও পরিবর্তনের পক্ষে। তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।

এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অব হাফিজ উদ্দিন আহমদ এবং ডা. এজেডম জাহিদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু। চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাঈল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও এই সংবাদ সম্মেলনে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’: সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ সম্মান ও চিকিৎসা সুবিধা

জাতীয় নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের জয়: বিএনপির দাবি

আপডেট সময় : ০৪:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬