ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিপুল বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।

নির্ধারিত সময় অনুযায়ী, শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত হন তারেক রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকের প্রবাস জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে যুক্তরাজ্য থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ ও দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকলেও সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে এটিই তার প্রথম উপস্থিতি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে দলের অবস্থান তুলে ধরছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

বিপুল বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় : ০৩:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬