ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নির্বাচনী লড়াই শেষে সৌহার্দ্য: বিজয়ী বিএনপি প্রার্থীর বাসায় জামায়াত জোটের নেতারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম। শনিবার রাজধানীর উত্তরায় বিএনপি প্রার্থীর বাসভবনে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করেন জোটের স্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই প্রধান প্রার্থী এবং উত্তরার জামায়াত জোটের নেতারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চায় পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ও এনসিপি নেতা আরিফুল ইসলাম নির্বাচনের ফলাফল মেনে নিয়ে জানান, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা-১৮ আসনের সামগ্রিক উন্নয়নে বিজয়ী প্রার্থীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন জোটের নেতারা। সাক্ষাৎ শেষে উপস্থিত সবাই একফ্রেমে আলোকচিত্রে বন্দি হন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন পোস্টাল ব্যালটসহ মোট ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট। ৩৩ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

নির্বাচনী লড়াই শেষে সৌহার্দ্য: বিজয়ী বিএনপি প্রার্থীর বাসায় জামায়াত জোটের নেতারা

আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬