ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নবীন দলের অভূতপূর্ব সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভাবনীয় সাফল্যের জন্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় প্রফেসর ইউনূস এনসিপি-র এই অর্জনকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় বলেন, “মাত্র এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ছয়টিতে বিজয় অর্জন করা এক অসাধারণ কৃতিত্ব। এছাড়া আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই সাফল্য কেবল পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, স্বপ্ন এবং গণতান্ত্রিক চেতনার এক শক্তিশালী প্রতিফলন।”

প্রফেসর ইউনূস চব্বিশের গণআন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, “সেই উত্তাল দিনগুলোতে আপনার নেতৃত্ব, সাহস এবং অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করে তুলেছিল। আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতা সঞ্চার করেছে। আমি ব্যক্তিগতভাবে এবং সমগ্র জাতির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি নাহিদ ইসলামের সঙ্গে কিছুদিন উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগকে একটি মূল্যবান অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। প্রফেসর ইউনূস বলেন, “সেই সময়ে আপনার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীর জ্ঞান, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর উচ্চারিত হয়, নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়। আপনার দলের এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ, বিশেষত তরুণ সমাজ, নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা এখন আপনাদের একটি বড় দায়িত্ব।”

প্রফেসর মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন যে, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার এক ঐতিহাসিক সুযোগ লাভ করেছে। তিনি বলেন, “আমি প্রত্যাশা করি, আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।”

তিনি বলেন, “আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় দায়িত্বের পূর্বাভাস। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশ—এই রূপান্তর যেন আপনাদের আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে, সেটিই আমাদের সবার প্রত্যাশা।”

বার্তার শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহতায়ালার কাছে নাহিদ ইসলামের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

নবীন দলের অভূতপূর্ব সাফল্যে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আপডেট সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬