ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার জরুরি বৈঠকে বসছে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।

সন্ধ্যা সাতটায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেখানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও নির্বাচন পরবর্তী অবস্থা পর্যালোচনা সহ ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।

সেই আলোকে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। তবে পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হওয়ায় সিদ্ধান্তেও পরিবর্তন আনতে হচ্ছে। সেজন্যই আজ ফের বৈঠক করবেন লিয়াজোঁ কমিটির নেতারা।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্র জানায়, শুক্রবারের বৈঠকে নির্বাচনে আপত্তির বিষয়গুলোর মধ্যে, ভোট কারচুপি, নির্বাচনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা ও বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা হয়।

সারা দেশে ১১ দলীয় নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা ও বাড়িতে আগুন দেয়ার মতো ফ্যাসিবাদি কার্যক্রমের বিষয়ে আলোচনা ও নিন্দা জানানো হয় এবং এসব বন্ধের দাবি জানানো হয়। আর তা না হলে কঠোর সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ঐকমত্য হন নেতারা।

বৈঠকে আরো আলোচনা হয় যে, দেশে পুরানো ধারার কালো অধ্যায়ের রাজনীতি আর নয় নতুন ধারার সুস্থ রাজনীতির পক্ষে থাকবে ১১ দলীয় জোট। নির্বাচনের আগের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

নারীদের অধিকার ও নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাওয়া হবে এবং কোনো ছাড় দেয়া হবে না। কোনো দল নয় আপামর জনগণের পক্ষে অবস্থান নেয়া হবে। সব অপকর্ম দ্রুতই বন্ধের দাবিসহ তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে এসবের প্রতিকার দাবি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’: সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য বিশেষ সম্মান ও চিকিৎসা সুবিধা

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায়

আপডেট সময় : ১২:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬