ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অধ্যাপক ইউনূসের তারেক রহমানকে অভিনন্দন: স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি এই ঐতিহাসিক জনরায়কে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় উল্লেখ করেন, জনগণের এই সুস্পষ্ট রায় দেশের গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক প্রক্রিয়া, যা প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনা রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে।

অধ্যাপক ইউনূস এই প্রসঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের আদর্শ ও মহান কর্ম তারেক রহমানের আগামী দিনের পথচলাকে আলোকিত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের মতো ক্ষেত্রগুলোতে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য।

তিনি আশা করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য প্রধান উপদেষ্টা আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তাঁর ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বার্তার শেষে প্রধান উপদেষ্টা দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সাফল্য কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তারেক রহমানকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দানের প্রার্থনা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতা মার্কিন দূতাবাসের

অধ্যাপক ইউনূসের তারেক রহমানকে অভিনন্দন: স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা

আপডেট সময় : ১১:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬