ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ভোট শেষে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পরাজিত প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মিষ্টি নিয়ে হাজির বিজয়ী প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নির্বাচনী লড়াই শেষে প্রতিহিংসা নয়, বরং সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। বিজয়ী হওয়ার পর শুক্রবার দুপুরে তিনি সরাসরি চলে যান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা মাওলানা মজিবুর রহমান আজাদীর বাসভবনে।

মেলান্দহ পৌর এলাকার আদিপৈত গ্রামে পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে উপস্থিত হন মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় দুই নেতার মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন। নবনির্বাচিত সংসদ সদস্য নিজ হাতে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান।

এ সময় জামায়াত নেতা মাওলানা মজিবুর রহমান আজাদী বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নতুন সংসদ সদস্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নির্বাচন-পরবর্তী সময়ে দুই রাজনৈতিক প্রতিপক্ষের এমন সৌজন্যবোধ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এই ঘটনাকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ইতিবাচক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করছেন। স্থানীয় সাধারণ ভোটাররাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন আচরণ রাজনৈতিক সংঘাত কমিয়ে এলাকায় শান্তি ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

নিজের অনুভূতির কথা জানিয়ে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আমি সবসময়ই ইতিবাচক ও প্রতিহিংসামুক্ত রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনের মাঠে লড়াই থাকলেও ব্যক্তিজীবনে আমরা একে অপরের ভাই ও প্রতিবেশী। রাজনৈতিক সহাবস্থান ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জয়-পরাজয় ছাপিয়ে প্রার্থীদের এমন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার মনোভাব স্থানীয় সামাজিক ঐক্য অটুট রাখতে এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: তেল আবিবের কাছে ব্যাপক ক্ষতি, হতাহত নেই

ভোট শেষে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পরাজিত প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মিষ্টি নিয়ে হাজির বিজয়ী প্রার্থী

আপডেট সময় : ০৬:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬