ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, ডিজেল ১৪ দিনের: বিপিসি

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও নিরবচ্ছিন্ন। তবে, দেশে ব্যবহার্য ডিজেলের মজুত ১৪ দিনের জন্য রয়েছে। বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ বিপিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, দেশে বর্তমানে সব মিলিয়ে মোট ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেলের মজুত রয়েছে যা দিয়ে আগামী ১৪ দিনের চাহিদা মেটানো সম্ভব। এছাড়া, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস অয়েল ৯৩ দিন এবং জেট ফুয়েল ৫৫ দিনের জন্য মজুত আছে।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের বিকল্প বাজার অনুসন্ধানের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। তিনি আরও আশ্বস্ত করেন যে, দেশের বর্তমান মজুত পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় এখনই জ্বালানি তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই।

দেশের বাজারে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ বজায় রাখতে গত সোমবার পর্যন্ত ৭টি জাহাজের জন্য ঋণপত্র (এলসি) সম্পন্ন করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলেও উল্লেখ করেন বিপিসি চেয়ারম্যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মার্কিন ভিসা সাক্ষাৎকার বাতিল: নিরাপত্তা পরিস্থিতি ও দূতাবাস হামলার জের

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, ডিজেল ১৪ দিনের: বিপিসি

আপডেট সময় : ০২:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬