ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেনসহ সকল কমিশনার পদত্যাগ করেছেন। পদত্যাগের পর বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, এটি কোনো চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং নতুন সরকারের যে প্রত্যাশা রয়েছে, তাকে সুযোগ করে দিতেই এই পদত্যাগ। তিনি আশা প্রকাশ করেছেন, সরকার এই গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং অন্য দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

দুপুর ২টা ৩৬ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। মাত্র ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন। তাদের এই পদত্যাগ নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের উচ্চ পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমির হোসেন আমুর বাড়িতে আবারও ভাঙচুর, এবার ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয়ে

দুদকে গণপদত্যাগ: ‘নতুন সরকারের প্রত্যাশাকে পথ দিতেই’ — বললেন চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬