ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সাড়ে ১৩ লাখ টাকার পুরস্কারে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা: নিবন্ধন শুরু ৩১ মার্চ

শিশুকিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিত করতে এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৯ জনকে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় এবং সবশেষে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্তরে বিজয়ী প্রতিযোগীরা পরবর্তী স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশ নিতে পারবে। ‘ক’ গ্রুপে থাকছে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর)। ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর) এবং ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর)।

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন প্রতিযোগীকে বিশাল অঙ্কের পুরস্কারে ভূষিত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার বাবদ ১.৫ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এর সাথে থাকবে ক্রেস্ট ও সনদপত্র। সব মিলিয়ে জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে ১৩ লক্ষ ৫০ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়েও বিজয়ীদের জন্য বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে লিখিত আবেদন ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। এরপর ১ এপ্রিল থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। উল্লেখ্য, একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশ নিতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের নতুন ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ চালু: আন্তর্জাতিক লেনদেনে নতুন দিগন্ত

সাড়ে ১৩ লাখ টাকার পুরস্কারে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা: নিবন্ধন শুরু ৩১ মার্চ

আপডেট সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬