ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় উৎসবের ধারাবাহিক ছুটিতে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন থেকে পুনরায় নিয়মিত পাঠদান ও শ্রেণি কার্যক্রমে ফিরবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর পরপরই ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি শুরু হয়। ছুটির এই ধারাবাহিকতায় যোগ হয়েছে ১৫ ফেব্রুয়ারি (রোববার) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব উপলক্ষে স্কুল-কলেজের বাৎসরিক পঞ্জিকা অনুযায়ী ওইদিনও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষা পঞ্জিকা বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরুতে এটিই শিক্ষার্থীদের জন্য প্রথম দীর্ঘমেয়াদি কোনো ছুটি। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার খুললেও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো চার দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকেই খুলে যাচ্ছে। অর্থাৎ রোববার থেকে অফিস-আদালতে দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে তার পরদিন সোমবার থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কাটাখালীতে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬