ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

‘২৪-এর জুলাই হোক কর্তৃত্ববাদমুক্ত আগামীর অনুপ্রেরণা’: ডা. জাহিদ হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কর্তৃত্ববাদী শাসন প্রতিরোধের বড় অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশসেবার ব্রত নিয়ে দায়িত্ব পালনকালে কেউ যেন ভবিষ্যতে আর স্বৈরাচারী হয়ে ওঠার দুঃসাহস না দেখায়, জুলাইয়ের গণবিস্ফোরণ সেই শিক্ষাই দেয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা এলাকায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, বিগত স্বৈরাচারী সরকারের বিদায়লগ্নে এ দেশের মানুষ যে করুণ ও ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেছে, তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন বাংলাদেশের মাটিতে আর কখনো না ঘটে। তিনি দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিগত দেড় দশকের বেশি সময়ের রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গত ১৮ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। গুমের শিকার হয়েছেন ৮০০-এর বেশি মানুষ। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ মানুষের ওপর যে অকথ্য নির্যাতন চালানো হয়েছে এবং পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, তা দেশের ইতিহাসে এক কলঙ্কিত ও নিকৃষ্টতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বিএনপির প্রতি আস্থা রাখায় দিনাজপুর-৬ আসনের ভোটারসহ সারা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জাহিদ। তিনি বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থনের মর্যাদা রক্ষায় বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

‘২৪-এর জুলাই হোক কর্তৃত্ববাদমুক্ত আগামীর অনুপ্রেরণা’: ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬