ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় জামায়াতের জরুরি বৈঠক, রাতে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের চলমান নির্বাচন পরিস্থিতি এবং ভোটের ফলাফল পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। আজ রাতে বৈঠক শেষে দলের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, রাত ১০টার মধ্যে নির্বাচনের সামগ্রিক চিত্র নিয়ে দলের অবস্থান স্পষ্ট করা হবে। বৈঠকে দলের আমির নিজেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন এবং নেতা-কর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এর আগে, নির্বাচনের ফলাফল ঘোষণা ও প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনেক আসনে তাদের প্রার্থীরা রহস্যজনকভাবে পরাজিত হয়েছেন এবং ভোটের ফলাফলে ব্যাপক অসংগতি লক্ষ্য করা গেছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। মূলত এই বৈঠকের মাধ্যমেই জোটগত বা দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় জামায়াতের জরুরি বৈঠক, রাতে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা

আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬