ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নরসিংদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার: প্রেমিকার বাড়ির উঠানে মিলল লাশ, আটক ৪

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর ওয়ালিদ হাসান (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বাহেরচর গ্রামে প্রেমিকার বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার মা-বোনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। নিহত ওয়ালিদ ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহেরচর গ্রামের জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের সঙ্গে ওয়ালিদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত তিন দিন ধরে ওয়ালিদ নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, তাকে কৌশলে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে ইলেকট্রিক তার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে প্রেমিকার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ালিদকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তিন নারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। রায়পুরা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভবিষ্যতের আকাশপথে বাংলাদেশের রূপরেখা: জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়ন শুরু

নরসিংদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার: প্রেমিকার বাড়ির উঠানে মিলল লাশ, আটক ৪

আপডেট সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬