ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঢাকা-১৭ আসনে ভোটারদের প্রতি ডা. খালিদুজ্জামানের গভীর কৃতজ্ঞতা, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বিজয়ী প্রার্থীকেও অভিনন্দন জানিয়েছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাশিত না হলেও মানুষের ভালোবাসা ও সমর্থনকে জীবনের সবচেয়ে বড় অর্জন বলে উল্লেখ করেন।

ডা. খালিদুজ্জামান তার পোস্টে লেখেন, “নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী না এলেও, আমি গভীর কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা, সমর্থন ও আস্থা আপনারা একজন ‘চিকিৎসক’ খালিদকে এবং আমার সংগঠনকে দিয়েছেন; এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”

তিনি আরও উল্লেখ করেন, “কাল থেকে সারাদেশে যে নীরব দৃশ্যপটের সাক্ষী আপনারা হয়েছেন, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা-১৭ নিশ্চয়ই তার বাইরে নয়। অনেক জায়গায় আমরা সামান্য ভোটে পিছিয়ে থেকেছি। কিন্তু এই অল্প ব্যবধানই প্রমাণ করে–মানুষ পরিবর্তন চায়, মানুষ বিকল্প চায়, মানুষ নীতিভিত্তিক রাজনীতি চায়। এই জাগরণই আমাদের শক্তি।”

জামায়াতের এই প্রার্থী তার ত্যাগী নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনারা দিন-রাত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তবুও আদর্শ থেকে সরে যাননি। আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না, ইনশাআল্লাহ। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তাদের বলবো, আমরা এক চির অমসৃণ পথের যাত্রী।‌ কল্যাণের রাজনীতি একটি দীর্ঘ পথচলা।”

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে ডা. খালিদুজ্জামান বলেন, “আজ ফলাফল যাই হোক, মানুষের আস্থা অর্জনের যে যাত্রা শুরু হয়েছে; তা থামবে না। যারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে সিল দিয়ে আমাদের ভালোবাসা প্রদর্শন করেছেন, সেটাই হবে আগামী দিনের জন্য আমাদের সবচাইতে বড় পুঁজি। আমাদের আরও গোছালো হতে হবে, আরও দক্ষ হতে হবে, আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে হবে। মুমিনদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহান আল্লাহ কখনো পরিশ্রম ও নিয়তকে বিফল করেন না।”

পোস্টের শেষ অংশে তিনি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “বিজয় মানে কথা রাখা আর প্রত্যাশা পূরণের এক মহা পরীক্ষার সূচনা। আমি আশা করি-তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। আমার মতো ক্ষুদ্র মানুষ কোনো সহযোগিতা করতে পারলে তা হবে আমার সৌভাগ্য। আমরা গঠনমূলক সমালোচনা ও জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবো। আপনাদের ভালোবাসা আমার শক্তি। যোগ-বিয়োগের খেলায় আমি হেরে গেলেও আপনারাই বিজয়ী হয়েছেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো–ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

ঢাকা-১৭ আসনে ভোটারদের প্রতি ডা. খালিদুজ্জামানের গভীর কৃতজ্ঞতা, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন

আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬