ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বরিশালে বিএনপির জয়জয়কার: দুই আসনেই বড় ব্যবধানে হারলেন ফয়জুল করীম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের রাজনৈতিক মাঠে ধানের শীষের একচেটিয়া আধিপত্য দেখা গেছে। জেলার গুরুত্বপূর্ণ দুটি আসন বরিশাল-৫ ও বরিশাল-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। কেবল এই দুই আসনই নয়, বরিশালের মোট ৬টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।

নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বরিশাল-৫ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট। এই আসনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল প্রায় ৩৮ হাজার।

অন্যদিকে, বরিশাল-৬ আসনেও ধানের শীষের ঝড়ের মুখে সুবিধা করতে পারেননি ফয়জুল করীম। এই আসনে ১১৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি, যার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৫৩৩। এই আসনে চরমোনাই পীর মনোনীত প্রার্থী ফয়জুল করীম ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বরিশালের সবকটি আসনেই বিএনপির প্রার্থীদের এমন দাপুটে জয় জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, হেভিওয়েট প্রার্থী হয়েও দুই আসনে ফয়জুল করীমের এমন পরাজয়কে বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে মপেড নিয়ে হাসনাতের গাড়ি আটকান সাবেক ছাত্রলীগ নেতা, আইনি জটিলতায় এমপি

বরিশালে বিএনপির জয়জয়কার: দুই আসনেই বড় ব্যবধানে হারলেন ফয়জুল করীম

আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬